প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী গতকাল শনিবার রাতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। খবর ইউএনবির।গতকাল রাত সাড়ে নয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠকে দুই নেতা ক্যাম্পাস পরিস্থিতি এবং দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় নেতাই সরকারের গৃহীত ব্যবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।