জামায়াত-শিবির পরিচালিত ব্লগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সোনার বাংলাদেশ ব্লগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ব্লগার রাজীবকে নিয়ে (ব্লগে তিনি থাবা বাবা নামে লিখতেন) জামায়াত-শিবির পরিচালিত ব্লগ ‘সোনার বাংলাদেশ’-এ ১১ ফেব্রুয়ারি প্রকাশিত এক লেখায় (শিরোনাম ‘শাহবাগের আন্দোলনের পিছনের মানুষগুলো’) থাবা বাবাকে আক্রমণ করে উসকানি দেওয়া হয়েছিল। রাজীব খুন হওয়ার কিছুক্ষণ পরেই লেখাটি মুছে ফেলা হয়।শুক্রবার রাজীবের মৃত্যুর পরেই গণজাগরণ চত্বর থেকে সোনার বাংলাদেশ ব্লগ বন্ধ করার দাবি জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর দুইটায় সোনার বাংলাদেশ ব্লগ বন্ধ করে দেওয়া হয়। বিটিআরসির সহকারী পরিচালক জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।