প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরকে বিষধর সাপ হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘এদের সব সময় দেখা যায় না। বিশেষ বিশেষ মুহূর্তে এদের দেখা যায়। সুযোগ পেলেই এরা ছোবল মারে।’গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। ‘জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়। ক্ষমতায় যেতে বিরোধীদলীয় নেত্রী বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন বলে অভিযোগ করে হানিফ বলেন, ‘বিদেশিরা আপনাকে ক্ষমতায় বসাতে পারবে না।’জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, আ. লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন প্রমুখ।