জামায়াত-শিবির মরণকামড় দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেছেন, জামায়াত-শিবির মরণ কামড় দিচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকার ও বিরোধী দল উভয় দায়ী।গতকাল শনিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘নিপীড়িত ও অসহায় জনগোষ্ঠীকে আইনি সহায়তাদান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।এর আগে সকালে নগরে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় সুলতানা কামাল বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে। শাহবাগে আন্দোলনরত নতুন প্রজন্মকে সুরক্ষার দায়িত্বও সরকারকে নিতে হবে। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার সভায় সুলতানা কামাল এসব কথা বলেন। মানবাধিকার ফোরাম বাংলাদেশ আয়োজিত সভায় বক্তারা বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজের বিদায়ী অধ্যক্ষের পাশাপাশি নতুন অধ্যক্ষকেও বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।