শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত-শিবির অবৈধভাবে ২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দিলীপ বড়ুয়া এ কথা বলেন। দেশজুড়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির সাম্প্রতিক নৈরাজ্য, যুদ্ধাপরাধীদের বিচারসহ চলমান রাজনৈতিক বিষয়গুলো নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে ওই সংবাদ সম্মেলনে দিলীপ বড়ুয়া আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে জামায়াত-শিবির রাষ্ট্রদোহী কাজে লিপ্ত হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমান, আবু হামেদ শাহাবুদ্দিন, ধীরেন সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি।