জামায়াত-শিবিরকে দেশ থেকে উৎখাত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করা হবে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা আজ দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে, সেই জামায়াত-শিবিরকে দেশ থেকে উৎখাত করতে হবে। যুদ্ধাপরাধীদের বাঁচানোর ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না। গতকাল শনিবার মিরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিজয়মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন এসব কথা বলেন।বিজয় শোভাযাত্রা শেষে মেলা কমিটির চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী মকসুদ আহম্মদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক জিতেন্দ্র প্রসাদ নাথ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, কৃষক লীগের নেতা মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, বিজয়মেলার মহাসচিব আবুল হাশেম, বারইয়ারহাট পৌরসভার মেয়র এস এম আবু তাহের ভূঞা, মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান, চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী প্রমুখ।