জামায়াত-শিবিরকে নিষদ্ধি করার অঙ্গীকার ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাসি্ত নিশ্চিত এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের অঙ্গীকার করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের জনসভায় এ ঘোষণা দেওয়া হয়।সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চেৌধুরী বলেন, রাজাকারদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সংগ্রাম শেষ হবে না। তোফায়েল আহমেদ বলেন, এখন সময় এসেছে ১৯৭২ সালের সংবিধান পুরোপুরি বাস্তবায়নের। যুদ্ধাপরাধীদের দল হিসেবে যাতে জামায়াত-শিবির রাজনীতি করতে না পারে, তা বাস্তবায়ন করা হবে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, Èখালেদা জিয়ার মন বেজার। আর বুঝি কাদের মোল্লাদের রক্ষা করতে পারবেন না। এ জন্য পেরেশান হয়ে সিঙ্গাপুরে গেছেন।' বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সেদিন বেশি দূরে নয়, জামায়াত-শিবিরের রাজনীতি নিষদ্ধি হবেই হবে। জামায়াতের বিরুদ্ধে যে বিচার হচ্ছে, তা ইসলামের বিরুদ্ধে নয়। জাসদের সভাপতি হাসানুল হক ইনু জামায়াতকে নিষদ্ধি করা এবং জামায়াতকে দল হিসেবে আন্তর্জাতিক ট্রাইবু্যনালের অধীনে বিচারের আওতায় আনার দাবি জানান।মাহবুব উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া কয়েকজন সম্পাদক ও দুজন অধ্যাপককে রক্ষার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু কিছু পত্রিকা ও টেলিভিশন সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চষ্টো করছে। এগুলো বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, Èআমরা হুঁশিয়ার করে দিতে চাই। অচিরেই পত্রিকা বন্ধ করে দিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হব।' আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাহারা খাতুন ও মোহাম্মদ নাসিম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম প্রমুখ।