জামায়াত-শিবিরের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিসহ আশপাশের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশজুড়ে সহিংস ঘটনার পর গত শুক্রবার থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে টহলব্যবস্থা জোরদার করেছে।গতকাল উপজেলার হাড়িপুকুর সীমান্তের বাসিন্দারা জানান, গত দুই দিন থেকে সীমান্তে বিএসএফের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী বলেন, গত বৃহস্পতিবারের পর থেকে বিএসএফ হিলিসহ বিভিন্ন সীমান্তে শক্তি বৃদ্ধি করে সতর্ক অবস্থায় রয়েছে। জামায়াত-শিবিরের অনুপ্রবেশ ঠেকাতে তারা নজরদারিও বাড়িয়েছে। বিজিবিকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে তিনি জানান।