জামায়াত-শিবিরের চার কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় কিন্ডারগার্টেনের শিক্ষকসহ জামায়াত ও শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে চারজনকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটককৃতরা হলেন দক্ষিণ সুরমার আলমপুরে স্কয়ার কেয়ার একাডেমি নামের একটি কিন্ডারগার্টেনের ভাইস প্রেন্সিপাল হোসাইন মাহমুদ, জামায়াতের কর্মী ইসমাইল পাটোয়ারী (২৬), পাঠানটুলা জামেয়া ইসলামিয়ার ছাত্র মো. রায়হান উদ্দিন (২৩) ও জাবের উদ্দিন (২১)। এই চারজন জামায়াত ও শিবিরের কর্মী এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সম্পৃক্ত বলে পুলিশ জানায়।জালালাবাদ থানার পুলিশ সূত্র জানায়, গত ১১ জানুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের পর শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে আনন্দমিছিল করে। এর জের ধরে রাতে আবাসিক হলে শিবিরের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়।জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, আটক চারজনকে ওই পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।