জামায়াত-শিবিরের চার নেতা গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে দলবল নিয়ে গোপন বৈঠক করার সময় জামায়াতের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাত নয়টার দিকে ওই উপজেলার খালেপাড়া থেকে ইসলামপুর থানার পুলিশ জিহাদি বইসহ তাঁদের গ্রেফতার করা হয়। গতকাল রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইসলামপুর ডিগ্রি কলেজ মোড় খালেপাড়া এলাকা থেকে একটি ছাত্র মেসে জামায়াত ও ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মী গোপনে বৈঠক করছিলেন। পুলিশ অভিযান চালিয়ে পৌর জামায়াতের আমির মাওলানা আমজাদ হোসেন, চিনাডুলী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিকুল ইসলাম ও উপজেলা জামায়াতের কর্মী মাওলানা আবদুল্লাহ হেল কাফী ও শিবির কর্মী জাহাঙ্গীর আলমকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে কিছু জিহাদি বই, চাঁদা আদায়ের রসিদ, চারটি মোটরসাইকেল, কম্পিউটার সরঞ্জামাদি, হাদিস ও ইসলামি বই উদ্ধার করা হয়। ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।