জামায়াত-শিবিরের তাণ্ডব রুখে দিতে সিপিবির আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের তাণ্ডব রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখা। গতকাল শুক্রবার বিকেলে হাজারী গলিতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সিপিবির কর্মী সমাবেশে এ আহ্বান জানান বক্তারা। সমাবেশে নেতারা বলেন, উগ্র জঙ্গিবাদী ও রাষ্ট্রদ্রোহী জামায়াত সম্প্রতি যে তাণ্ডব শুরু করেছে, তা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের শামিল। এদের নিষিদ্ধ ও কঠোর হস্তে দমন করা উচিত। নেতারা আরও বলেন, জামায়াতের সঙ্গে সমঝোতা করার মার্কিন পরামর্শ দুরভিসন্ধিমূলক। তাদের সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই। সাম্প্রদায়িক গোষ্ঠীর উগ্রতা রুখে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। সিপিবির নেতা মছিউদৌল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব লাবলু, শাহ আলম প্রমুখ বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।