জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদ শিক্ষক-শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের তাণ্ডব ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’।ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিজয় ’৭১ সংলগ্ন রাস্তায় দুপুর ১২টার দিকে মানববন্ধন করা হয়। এতে শিক্ষক ফোরামের সভাপতি সংকর কুমার, সাধারণ সম্পাদক এ কে এম জাকির হোসেনসহ দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।