জামায়াত-শিবিরের তিন নেতার রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় তিন নেতাকে গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য আবেদন করে। ঢাকায় টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে (টিএফআই) জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদের আদালতে হাজির করা হয়। মতিহার থানার পুলিশ জানায়, কেন্দ্রীয় নেতারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলার ঘটনায় কী ভূমিকা রেখেছিলেন, তা সঠিকভাবে নির্ণয় করার জন্য রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান, সেক্রেটারি আবুল কালাম আজাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সভাপতি রাইজুল ইসলামকে টিএফআইতে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। রিমান্ডের আবেদন জানিয়ে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক জিয়াউর রহমান আগামী রোববার শুনানির দিন ধার্য করেন। গত সপ্তাহের প্রথম দিকে আদালতে দেওয়া জবানবন্দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইকরাম হোসেন এবং সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সহিংস ঘটনায় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।