জামায়াত-শিবিরের দুই নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের মাঝিরঘাট ও খরুলিয়াবাজার থেকে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই নেতা শফিকুল হক জিহাদী ও আয়াতুল্লাহকে গ্রেপ্তার করেছে।শফিকুল কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও চকরিয়া ফাঁসিয়াখালী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ এবং আয়াতুল্লাহ সদর উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে শহরের রুমালিয়ারছড়ায় জামায়াত-শিবির বিক্ষোভমিছিল শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে একাধিক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় তিন ব্যক্তি নিহত হন। আটক জামায়াত-শিবিরের দুই নেতা ওই হত্যা মামলা ও পুলিশের ওপর হামলা মামলার পলাতক আসামি।