জামায়াত-শিবিরের দুই নেতার মামলার কার্যক্রম স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর শাখার ছাত্রশিবিরের নেতা আবু সালেহ মো. ইয়াহিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য মামলা দুটির কার্যক্রম স্থগিত করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ওই মামলা দায়ের করা হয়েছিল।