জামায়াত-শিবিরের দুই নেতাসহ গ্রেপ্তার ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত ও শিবিরের দুই নেতাসহ আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা দুই নেতা হলেন, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবুল কাশেম ও পৌর শিবিরের ইদিলপুর শাখার অর্থ সম্পাদক মো. হাবিব। আবুল কাশেম পৌর সদরের ইদিলপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। হাবিব ওই এলাকার নুর সোয়ালমানের ছেলে।
গ্রেপ্তার করা অন্যরা হলেন মো. নুরু, নুরুল আবেদিন, মো. রবিন, নুরু নবী, নজরুল ইসলাম, নুরুল ইসলাম মাসুদ।