জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরসরাই উপজেলা কমান্ডের উদ্যোগে দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ, মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল হাশিম। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা জিতেন্দ্র প্রসাদ নাথ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মহিউদ্দীন রাশেদ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অর্থ কমান্ডার মোহামঞ্চদ ইউসুফ। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্য বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হতে আহ্বান জানান। তাঁরা বলেন, মূলত যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এবং তাঁদের বাঁচানোর জন্যই জামায়াত-শিবির দেশব্যাপী পরিকল্পিতভাবে এই নৈরাজ্য সৃষ্টি করছে। মানববন্ধনে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে।