জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় ছাত্রশিবির পরিচালিত প্রবাহ কোচিং সেন্টারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গত বুধবার রাতে প্রবাহ কোচিং সেন্টারের সহকারী নির্বাহী পরিচালকসহ জামায়াত ও শিবিরের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: প্রবাহ কোচিং সেন্টারের সহকারী নির্বাহী পরিচালক ও শিবিরের নেতা চন্দনাইশ উপজেলার হারুনুর রশিদ (২৩), পরিচালক লোহাগাড়া উপজেলার মোহাম্মদ আরাফাত (২২), কোচিং সেন্টারের হিসাবরক্ষক একই উপজেলার রমিজ উদ্দিন (২৫), জিরি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মোহাম্মদ দিদারুল আলম (৪১) ও হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বাঁশখালী উপজেলার আবদুর রহিম (২০)।পুলিশ জানায়, প্রবাহ কোচিং ব্যবসার অন্তরালে পটিয়ায় দীর্ঘদিন ধরে জামায়াত-শিবির সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এ ছাড়া বিভিন্ন মানুষ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।