জামায়াত-শিবিরের পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কল্লোল চৌধুরী বাদী হয়ে গতকাল শুক্রবার এ মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার-পাঁচ শ জনকে আসামি করা হয়। চাঁদপুর জেলা জামায়াতের আমির আহমঞ্চদ উল্যাহ মিয়া, সেক্রেটারি বেলাল হোসেন, শহর জামায়াতের আমির শাহজাহান মিয়া, সদর থানা সেক্রেটারি শাহজাহান খান, শহর সেক্রেটারি আরিফ উল্যাহসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়। গত বৃহস্পতিবার নিউ ট্রাক রোডের জামায়াত-শিবিরের কার্যালয়ের সামনের রাস্তায় অবরোধ ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও কাজে বাধা সৃষ্টির অপরাধে মামলা করা হয়।