জামায়াত-শিবিরের মিছিল থেকে হামলা ছয় পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে গত বুধবার বিকেলে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগঠনের ছয় কর্মীকে আটকের প্রতিবাদে জামায়াত-শিবির মিছিল বের করলে এ ঘটনা ঘটে।বুধবার সকালে কোটচাঁদপুর শহরে জামায়াতের পোস্টার সাঁটানোর সময় ইসলামী ছাত্রশিবিরের ছয় কর্মীকে পুলিশ আটক করে। তাঁরা হলেন: আজিজুর রহমান, শাওন আহমেদ, মাহবুবুর রহমান, রকিবুল ইসলাম, ইয়াসিন আলী ও আকরাম বিশ্বাস।