জামায়াত-শিবিরের মিছিল পুলিশ দেখে পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার এ কে খান এলাকায় গতকাল বুধবার ঝটিকা মিছিল করেছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মী। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে কর্নেলহাট এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় তাঁরা মিছিল নিয়ে এ কে খান মোড়ের দিকে এগোতে থাকেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন ফেলে আশপাশের গলিতে পালিয়ে যান।