জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল শুক্রবার খুলনার গল্লামারী বধ্যভূমিতে সমাবেশ করেছে ‘খুলনা নির্দলীয় গণমঞ্চ’।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিকেল থেকেই গল্লামারী স্মৃতিসৌধে দলে দলে মানুষ আসতে থাকে। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, ফেস্টুন ও রাজাকারদের ছবি। জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর শহীদের উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তব্য দেন নির্দলীয় গণমঞ্চের সমন্বয়ক সাইফুল ইসলাম, মঞ্চের সদস্য ইসমত রাহাত, সিয়াম বীন রহমান, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াত-শিবিরকে রুখে দিতে হবে। এ সময় খুলনা সম্মিলিত সাংস্কৃতিক জোট গণসংগীত পরিবেশন করে। গণমঞ্চের সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বাংলার মাটিতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, আগামী ২৫ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা ও তাদের বিচারের আওতায় আনারও দাবি জানাই।’