জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এ উপলক্ষে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করে। এসব অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে পতাকা হাতে নিয়ে রাজশাহী নগরের রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ। সকালে একটি শোভাযাত্রা নগরের কুমারপাড়া মহানগন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়। এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমারপাড়ায় এসে শেষ হয়। এ সময় মিছিল থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ ছাড়া শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়।সিরাজগঞ্জ: সকাল নয়টায় সিরাজগঞ্জ শহীদ সামসুদ্দীন স্টেডিয়ামে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত (ডিসপ্লে) প্রদর্শন করে। পরে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পাবনা: জেলা প্রশাসনের উদ্যেগে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা শাখা ও স্বাধীনতা দিবস উদ্যাপন পরিষদ শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী স্বাধীনতা উৎসবের আয়োজন করেছে।নীলফামারী: সকালে নীলফামারী স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক আবদুল মজিদ। দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।নাটোর: সকালে জেলা শহরের কানাইখালি মাঠে তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাফরউল্লাহ ও পুলিশ সুপার (এসপি) নাহিদ হোসেন কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। দুপুরে সদর উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পঞ্চগড়: স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে পৌরসভা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।রংপুর: সকালে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শিশু একাডেমী। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।দিনাজপুর: সকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পুলিশ, আনসার, ভিডিপি ছাড়াও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ। শহীদ শাহনেওয়াজ স্মৃতি সংসদ আয়োজিত স্বাধীনতা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।নওগাঁ: রাত ১২টা এক মিনিটে শহরের এটিম মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদদের স্মরণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।মেহেরপুর: সকাল সাড়ে ছয়টায় মেহেরপুর কলেজ মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ও মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন। পরে আওয়ামী লীগ, বিএনপি, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল আটটায় মেহেরপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়।ফরিদপুর: সকাল সাতটায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় শহীদবেদিতে জেলা প্রশাসক মইদউদ্দিন আহ্মদ, পুলিশ সুপার জামিল হাসানসহ সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল সাড়ে আটটায় ফরিদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। বেলা ১১টায় স্থানীয় কবি জসীমউদ্দীন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়।পটুয়াখালী: সকালে স্মৃতিসৌধে ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় জেলা সদরের বিভিন্ন স্থানের গণকবর জিয়ারত করা হয়। সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমীতে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় শহীদ আলাউদ্দিন শিশু পার্কে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।কুষ্টিয়া: সকালে কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ ছাড়া বিভিন্ন বধ্যভূমিতে ফুল দেওয়া হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।বাগেরহাট: সকালে বাগেরহাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মুহা. শুকুর আলী। পরে সেখানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট দলের সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। মাদারীপুর: সকালে লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক’-এ পুষ্পস্তবক অর্পণ করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সেখান থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা একটি শোভাযাত্রা বের করেন। বরিশাল: সকাল সাড়ে ছয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত ফুল দিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। পরে এখান থেকে শহরের ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমিতে পদযাত্রা এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ। বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সমন্বয় পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত তিন দিনের কর্মসূচির অনুষ্ঠান গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ হয়।ইসলামী বিশ্ববিদ্যালয়: সকালে উপাচার্য আবদুল হাকিম, সহ-উপাচার্য শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, শাপলা ফোরাম, জাসদ ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে।সিলেট: প্রথম প্রহর থেকে শুরু করে দুপুর পর্যন্ত নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেলা প্রশাসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে চলছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। গতকাল ছিল উৎসবের দ্বিতীয় দিন।সুনামগঞ্জ: শহরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ মতিউর রহমানসহ জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী সমিতি, সিপিবি, জাসদ, জাতীয় পার্টি, উদীচীসহ বিভিন্ন সংগঠন। সকাল আটটায় স্টেডিয়ামে অুনষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী।মৌলভীবাজার: প্রথম প্রহরে সদরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ সৈয়দ মহসীন আলী। এ ছাড়া স্মৃতিস্তম্ভে প্রথম প্রহর ও সকালে পুষ্পমাল্য অর্পণ করে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন।নরসিংদী: প্রথম প্রহরে বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর জেলার প্রায় ৭৫০ জন মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী (পুরাতন) মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।টাঙ্গাইল: সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মৃতিস্তম্ভে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ভাসানী হলে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়।কিশোরগঞ্জ: যুদ্ধাপরাধীদের রায় কার্যকর ও বিচারের দাবি জানিয়ে দিবসটি পালিত হয়েছে। গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।নেত্রকোনা: ভোরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকালে জেলা শহরের সাতপাই স্মৃতিসৌধে ও কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন। পরে জেলা প্রশাসন শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে ৩৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়।কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া জয়হরি সপ্রাই সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়।নিকলী (কিশোরগঞ্জ): ২৫ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিফলকে বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ প্রাঙ্গণে ১২৫ জনকে সংবর্ধনা দেয়।চট্টগ্রাম: স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার। এ সময় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। পুলিশের একটি চৌকস দল শহীদ মিনারে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে। এরপর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন শহীদ মিনারে ফুল দেন। পরে চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম শহীদ মিনারে ফুল দেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বিএনপির পক্ষে নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফুল দেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনসার ভিডিপির সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মাথায় বাঁধা পতাকা, গায়ে লাল-সবুজের ফতুয়া-পাঞ্জাবি, হাতে হাতে রংবেরঙের ফুল, মুখে মুখে যুদ্ধাপরাধমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিত্র ছিল এটি। পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ, সাবেক সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. আলী আশরাফ ও সাধারণ সম্পাদক মো. সেকান্দর চৌধুরী।ফেনী: মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথসহ নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, ফেনী পৌরসভা, ফেনী প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, ছাত্রলীগ, ছাত্রদল, জাতীয় ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবেদীন, প্রথম আলোর ফেনী বন্ধুসভা, ফেনী চেম্বার অব কমার্স, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা শিক্ষক সমিতি, আইনজীবী সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের হাজারো কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ। নোয়াখালী: দিবসের প্রথম প্রহরে নোয়াখালী মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, গণজাগরণ মঞ্চ, নোয়াখালী প্রেসক্লাব, বিএমএ ও স্বাচিপ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রশীদ অভিবাদন গ্রহণ করেন।কক্সবাজার: রাত ১২টা এক মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা, গণজাগরণ মঞ্চ, উদীচী ও খেলাঘর আসর। গতকাল সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযুদ্ধাদের শ্রদ্ধা জানায়।নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে ইসদাইরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ। হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু সদনে উন্নত খাবার পরিবেশন করা হয়। বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এদিকে দিবসটি উপলক্ষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ গতকাল দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের বিআইডব্লিউটিএর ডিআইপি জেটি ঘাট এলাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে আসা নারী, পুরুষ, শিশু সবাই যুদ্ধজাহাজটি ঘুরে দেখেন।মুন্সিগঞ্জ: প্রভাতে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় সঞ্চৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল আটটা থেকে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে কুচকাওয়াজ শুরু হয়। সেখানে শাহবাগের ‘গণজাগরণ মঞ্চের’ আদলে বিভিন্ন স্লোগান দিয়ে পাঁচ মিনিটের একটি পরিবেশনা করে একটি বিদ্যালয়ের ছাত্রীরা। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, চেক ও খাসজমির দলিল দেওয়া হয়। সন্ধ্যায় একই মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া জেলার অন্য উপজেলায় স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে।গাজীপুর: প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। শহীদদের সঞ্চরণে জেলা শহরের শহীদ সঞ্চৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। সকালে শহীদ বরকত স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ হয়। এতে অংশ নেয় জেলা পুলিশ, আনসার বাহিনী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়া কালিয়াকৈরসহ জেলার অন্য উপজেলায় দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে উদ্যাপিত হয়।টঙ্গী (গাজীপুর): টঙ্গী সরকারি কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজ, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন, টঙ্গী থানা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে।মানিকগঞ্জ: জেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে যুদ্ধাহত ১০০ জন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকালে জেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কুচকাওয়াজ হয় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে। বিকেলে সেখানে জেলা প্রশাসন বনাম মানিকগঞ্জ পৌরসভা এবং মুক্তিযোদ্ধা সংসদ বনাম ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়। দুটি ম্যাচই ড্র করে।