জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ও দেশজুড়ে তাঁদের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জে মোমবাতি মিছিল ও মানববন্ধন করেছেন ছাত্র ইউনিয়নের জেলা শাখার নেতা-কর্মীরা।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা মোমবাতি মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন।
এতে ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি রুমী আক্তার, সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও সরকারি দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি কমল সরকার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করায় দলের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।