জামায়াত-শিবিরের সব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের অর্থদাতা সব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রজন্ম ’৭১ নামে একটি সংগঠন। গতকাল বুধবার দুপুরে শহরের লাভলী টাওয়ারে ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার নিচ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ হয়।সমাবেশে প্রজন্ম ’৭১ জেলা শাখার নেতারা যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতিসহ তাদের অর্থ জোগানদাতা ইসলামী ব্যাংকসহ সব প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান। এ সময় দেশবাসীকে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।