জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিরোধ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল বুধবার ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। এসব জামায়াত-শিবিরের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নিকলী (কিশোরগঞ্জ): উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, জামায়াত ধর্ম নিয়ে নানা অপব্যাখ্যা দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ইউএনও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় নিকলীর বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।চৌদ্দগ্রাম (কুমিল্লা): উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে জামায়াত-শিবির দেশজুড়ে নৈরাজ্য শুরু করেছে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও আলেমরা মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ করেন। বাঘাইছড়ি (রাঙামাটি): উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর জামে মসজিদের ইমাম ফয়জুল আমিন।মহেশখালী (কক্সবাজার): উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভা থেকে মসজিদের পবিত্রতা রক্ষা, ইসলামের নামে কুৎসা রটনা ও অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।