জামায়াত-শিবিরের ১১ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১১ জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তার ও মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রমনা থানার একটি মামলায় এই আদেশ দেন। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে জামায়াত-শিবিরের নেতাদের বিরুদ্ধে পুলিশ মামলাটি করে।যাঁদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন: জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, শফিকুর রহমান, মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফকরুদ্দিন মানিক, সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন, আবদুল মোমেন, রবিউল ইসলাম ওরফে মাসুদ, সরদার নুরুল হক, আবুল হাসেম মুন্সী ও আবদুল বাকী হাওলাদার ওরফে বাচ্চু।তাঁদের মধ্যে ছয়জন: মুজিবুর রহমান, মকবুল আহমাদ, শফিকুর রহমান, ফকরুদ্দিন মানিক, দেলোয়ার হোসেন ও রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে একই ঘটনায় পল্টন থানায় পুলিশের করা একটি মামলায়ও গ্রেপ্তার ও ক্রোক পরোয়ানা জারি করা হয়েছে।এর মধ্যে রমনা থানাকে ২০ অক্টোবর ও পল্টন থানাকে ১৩ অক্টোবর গ্রেপ্তার ও মালামাল ক্রোকসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রমনা থানার মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির এ টি এম আজহারুল ইসলামসহ ১২০ জন এবং পল্টন থানার মামলায় দলটির ১৬১ জনকে আসামি করে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ। মহানগর হাকিম এরফান উল্লাহ ও আসাদুজ্জামান নূর অভিযোগপত্র দুটি গ্রহণ করে উল্লিখিত আদেশ দেন।