জামায়াত শিবিরের ২০৩ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত শিবিরের ২০৩ জন নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার মহানগর হাকিম আদালতের বিচারক জিয়াউর রহমান জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, গতকাল আসামিদের আদালতে হাজির করে তাঁদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।