জামায়াত শিবিরের ২৫ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে জামায়াত-শিবিরের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, রোড মার্চে অংশ নেওয়ার জন্য জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শো-ডাউন করেন এবং গোদাগাড়ীতে পথসভায় যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের মুক্তির দাবি জানিয়ে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দেন। এ কারণে ওই দিন রাতে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক একটি মামলা করেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত গোদাগাড়ী থেকে ওই মামলার নয়জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্যদের রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।