জামায়াত-শিবিরের ২৬ নেতা কর্মীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াত-শিবিরের ২৬ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আদালত অপর আসামিদের পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও আগামী ২৫ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গতকাল সোমবার দুপুরে খুলনা মহানগর্র দ্রুত বিচার আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালতে নেওয়া হয়। গতকাল অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। একই দিনে আসামিদের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের নতুন দিন ধার্য করেন।আদালত সূত্র জানা যায়, জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তির দাবিতে গত ৩০ জুন নগরের ডাকবাংলো মোড়ে মিছিল বের করার চেষ্টা করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এতে বাধা দিলে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গিয়াসসহ পুলিশের চার সদস্য আহত হন। এ সময় রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে।এই ঘটনায় গোলাম পরওয়ারসহ ২১ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।