জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি পোড়ানোর ঘটনায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার টঙ্গী মডেল থানার পুলিশ মামলাটি করে।পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কলেজগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে চারটি যানবাহন ভাঙচুর ও তিনটি যানবাহনে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই র‌্যাবের সদস্যরা টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে নাজিম নামের একজনকে আটক করেন।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মামলায় নাজিম, টঙ্গী থানা জামায়াতের সেক্রেটারি মো. আফজাল হোসাইনসহ জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।