জামায়াত-শিবিরের ৪২ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতার মামলায় অভিযুক্ত সিলেটের কানাইঘাট উপজেলা জামায়াত-শিবিরের ৪২ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে জামায়াতের উপজেলা নায়েবে আমিরসহ ৪২ আসামি হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।আদালত সূত্র জানায়, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গত ১ মার্চ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা ব্যাপক সহিংসতা সৃষ্টির চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ব্যবসায়ী অলিউর রহমান থানায় জামায়াত-শিবিরের ৯৮ জনের নাম উল্লেখসহ আরও অর্ধশতাধিক লোককে আসামি করে মামলা করেন।