জামায়াত-শিবিরের ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পর পর দুই দিন গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার মিরসরাই থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে।
পুলিশ জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় একটি কাভার্ড ভ্যান এবং বৃহস্পতিবার রাতে মিয়নের দোকান এলাকায় একটি ট্রাকে আগুন দেন। এ সময় তাঁরা প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেন। বুধবার রাতে কাভার্ড ভ্যান পোড়ানোর ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ট্রাক পোড়ানোর ঘটনায় শিবিরের কর্মী জনিসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।