জামায়াত-শিবিরের ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত সোমবার পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ ৬০০ জামায়াত-শিবিরের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। তাদের মধ্যে ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য ব্যক্তিদের অজ্ঞাতপরিচয় বলা হয়েছে।ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হাক্কানী বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় সোমবার বিকেলে নয়জন ও রাতে সাতজনসহ মোট ১৬ জন জামায়াত-শিবির নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, ফেনী শহর জামায়াতের সাধারণ সম্পাদক আ ন ম আবদুর রহিম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, কামরুজ্জামান কাজল, নুর হোসেন, নুর নবী, আলাউদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখ করে ৬০০ জন জামায়াত-শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল আবসার মামলা করার সত্যতা নিশ্চিত করেছেন।