জামায়াত-শিবিরের ৮১ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে হওয়া মামলায় জামায়াত-শিবিরের ৮১ নেতা-কর্মীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার এসআই চিত্তরঞ্জন রায় বলেন, গতকাল রোববার গ্রেপ্তার ১০১ জনকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত ৮১ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। গত শনিবার সন্ধ্যায় পুরান ঢাকার বাবুবাজার এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান।