জামায়াত শিবিরের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে জামায়াত-শিবিরের নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে মিরসরাই ও জোরারগঞ্জ থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। মিরসরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমাম হোসেন ও জোরারগঞ্জ থানার এএসআই মো. জয়নাল আবেদীন জানান, রোববার রাতে অভিযানে ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন, বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি রবিউল হোসেন ও শিবিরের কর্মী মো. শিবলু, মোয়াজ্জেম হোসেন, তারেকুল হাসান, আজমল খান, সাইদুল হক, ইফতেখার আহমঞ্চদ তানভীর ও ফেরদৌস করিমকে গ্রেপ্তার করা হয়েছে।