দেশব্যাপী জামায়াত-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের রেলস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তাঁরা সোহরাওয়ার্দী হলের সামনে সমাবেশে মিলিত হন।সমাবেশে ছাত্রলীগের নেতারা নিজেদের মধ্যে সব অনৈক্য দূর করে জামায়াত-শিবিরের সব ‘নৈরাজ্য’ প্রতিহত করতে সরকার ও পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন। সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবির যেভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস এম খালেদ, সহসভাপতি অমিত কুমার বসু, আরিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক সুমন মামুন, দিয়াজ ইরফান চৌধুরী, নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি বর্মণ, ওমর ফারুক।