জামায়াত-শিবিরের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধে সভা-সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার ‘বানচালের চেষ্টা’ এবং পুলিশের ওপর হামলাসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন নৈরাজ্যমূলক তৎপরতার প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীতে বিভিন্ন সংগঠন সভা-সমাবেশ করেছে।বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজিত ওই কর্মসূচি থেকে জামায়াত-শিবিরকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কোতোয়ালি, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার যৌথ উদ্যোগে সূত্রাপুর থানার সামনে চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করে। সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহব্বত হোসেন খান। বিজ্ঞপ্তি।