জামায়াত সংখ্যালঘুদের ওপর ঝাঁপিয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জামায়াত বিএনপির পৃষ্ঠপোষকতায় কাপুরুষের মতো এ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়িঘর ও মন্দির পরিদর্শন শেষে সমবেত জনতার উদ্দেশে এসব কথা বলেন।