জামায়াত সন্ত্রাসী রাজনৈতিক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী রাজনৈতিক দল অভিহিত করে সংগঠনটির নিবন্ধন থাকবে কি না, তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কারণ, ঢাকায় মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার দায় স্বীকার ও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়ে জামায়াত প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী সংগঠন। দেশের ভেতরে সহিংসতার জন্য জামায়াতকে দায় স্বীকার ও ক্ষতিপূরণ দিতে হবে।গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। মন্ত্রী ইনু আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। ট্রাইব্যুনাল যে রায় দেবেন, জনগণ তা মেনে নেবে। যারা মেনে নেবে না, তারা আদালত অবমাননাকারী হিসেবে গণ্য হবে।’গতকালের মতবিনিময় সভায় অংশ নেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি শহীদ উল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।