জামায়াত-সমর্থিত প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চারটিতে জামায়াতে ইসলামী চেয়ারম্যান পদে স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী দিয়েছে। এর মধ্যে একটি ইউনিয়নে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রার্থী হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, বর্ণি ইউনিয়নে প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সেক্রেটারি ফয়সল আহমদ। দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে প্রার্থী হয়েছেন দলের কর্মী জবরুল ইসলাম। উত্তর শাহবাজপুরে জামায়াতে ইসলামীর দুজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন আকবর আলী ও মাওলানা মুহাম্মদ বদরুল ইসলাম। দক্ষিণ শাজবাজপুরে জামায়াতে ইসলামীর তিনজন প্রার্থী হয়েছেন। তাঁরা হচ্ছেন এমাদ উদ্দিন সফর, আবদুল জব্বার ও সাইফুল্লাহ। উপজেলা জামায়াতে ইসলামীর নেতা খিজির আহমদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘চারটি ইউনিয়নে দলের প্রার্থী দেওয়া হয়েছে। কৌশলগত কারণে দলীয় সিদ্ধান্তেই দুটি ইউনিয়নে একাধিক প্রার্থী করা হয়েছে। এখানে কেউ বিদ্রোহী প্রার্থী না।’