বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সব জাতীয় ও দেশরক্ষার আন্দোলনের অন্যতম শরিক হিসেবে কাজ করে আসছে জামায়াতে ইসলামী। যারা জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে চায়, তাদের উপলব্ধি করতে হবে, এ দেশের আপামর মানুষ জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। জামায়াতে ইসলামী স্বাধীনতার অতন্দ্রপ্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। দেশবিরোধী যেকোনো হঠকারী সিদ্ধান্ত জামায়াতের কঠিন আন্দোলনের মুখে নস্যাত্ হয়ে যাবে।গত সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে শহর জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।কুষ্টিয়া শহর জামায়াতের আমির রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মজিবর রহমান, জেলা আমির আবদুল ওয়াহেদ প্রমুখ। মুজাহিদ আরও বলেন, বর্তমান সরকারের বন্ধু ভারতের ইশারায় এ দেশের কিছুসংখ্যক মিডিয়া ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।