জামায়াত হামলার প্রতিবাদ জানিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্লাহ ও রাসূল (সা.) এবং পবিত্র কোরআন শরিফের অবমাননাকারীদের শাস্তির দাবিতে আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের কর্মসূচিতে পুলিশের বাধাদান এবং গুলি করে চারজনকে হত্যার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ প্রতিবাদ জানান। বিবৃতিতে আলেম, ওলামা ও তৌহিদি জনতার ওপর হামলাকারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তৌহিদি জনতার এ আন্দোলনকে একশ্রেণীর গণমাধ্যম জামায়াত-শিবিরের বলে উল্লেখ করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। ইসলামপ্রিয় জনতার আন্দোলনকে যারা জামায়াতের দলীয় আন্দোলন বলেন, তাঁদের দুরভিসন্ধি জনগণের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।