জামায়াতকে এ দেশ থেকে বিদায়ের সময় এসেছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীকে ইসলাম ধর্ম, রাষ্ট্র, জাতীয় পতাকা ও শহীদ মিনারের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, জামায়াত মূলত উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী ও মোনাফেক। সময় এসেছে জামায়াতকে এ দেশ থেকে চিরবিদায় করার।গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা মিলনায়তনে ‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’ আঞ্চলিক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, শিগগিরই সরকার আদিবাসীদের অধিকার আইন সংসদে পাস করবে। ‘আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস’ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভের (আরডিসি) সভাপতি মেসবাহ কামাল, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া, পৌর মেয়র আবু হানিফ আজাদ, রবীন্দ্র বর্মণ, রমেশ কোচ, অজিত বর্মণ প্রমুখ।