জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: ইনু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত দলগতভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে একাত্তরে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। তাই যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে একাত্তরে জামায়াত ও এর সহযোগী বা অঙ্গসংগঠনের নেতাদের মানবতাবিরোধী হিসেবে বিচারের সম্মুখীন করতে হবে।গতকাল রোববার জাসদের কার্যালয়ে দলটির অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদের ১৪তম হত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন। মীর হোসাইন আখতারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল প্রমুখ।