জামায়াতকে নিষিদ্ধ করার দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রস্তাবে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের সংলাপ করা যাবে না। এ দলটিকে নিষিদ্ধ করে দমন করতে হবে।সিপিবির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম দিনে এ প্রস্তাব গৃহীত হয়। গতকাল শুক্রবার সকালে ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় সভা আবার শুরু হবে।সভার প্রস্তাবে বলা হয়, জঙ্গিবাদ ও রাষ্ট্রদ্রোহের তৎপরতায় লিপ্ত জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে যুক্তরাষ্ট্রের পরামর্শ অযাচিত, দুরভিসন্ধিমূলক ও এ দেশের রাজনীতিতে নির্লজ্জ নাক গলানো। সভায় যুক্তরাষ্ট্রের এমন ধৃষ্টতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এ পরামর্শ যুদ্ধাপরাধীদের বিচারকাজকে বিঘ্নিত করবে। ঘাতকদের রক্ষায় সহায়ক হবে।সভার প্রস্তাবে রাজনৈতিক দল নিবন্ধনের বিধি প্রয়োগ করে জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এতে বলা হয়, রাজনীতিতে ধর্মের ব্যবহার ধর্মকে কলুষিত করে, রাজনীতিকেও বিপদাপন্ন করে তোলে। সভায় জামায়াত-শিবির ও স্বৈরাচারদের সঙ্গ ত্যাগ করতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানানো হয়।