জামায়াতকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ প্রতিরোধ ও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা শাখা। এতে মুক্তিযোদ্ধা সংসদ, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বেলা সাড়ে ১১টায় মানববন্ধন চলাকালে ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি দীপক কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মজিবর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইয়াকুব ইসলাম, ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেত্রী লক্ষ্মী চ্যাটার্জী, গণজাগরণ মঞ্চের জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, শিক্ষকনেতা আশুতোষ রায় প্রমুখ।