জামায়াতকে বর্জনের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণের সংগঠকের ওপর হামলা, সংখ্যালঘু পরিবার ও মন্দিরে হামলার প্রতিবাদে বিভিন্ন ছাত্রসংগঠন রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি এবং তাদের সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠান বর্জনের শপথ নেন ছাত্ররা।গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা চত্বর থেকে ছাত্রদের মিছিলটি কালিন্দীপুরের শৈল বিপণিবিতানের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে ঢাকা গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাঙামাটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি আয়োজনের ঘোষণা দেওয়া হয়।