জামায়াতকে রক্ষায় মাঠে নেমেছে হেফাজতে ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীকে রক্ষা করার জন্যই হেফাজতে ইসলাম মাঠে নেমেছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলটির নেতারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব এম এ মোমেন হেফাজতে ইসলাম ও লংমার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, এরা হেফাজতে ইসলাম নয়, হেফাজতে জামায়াতে ইসলাম। এরা একেক সময়ে একেক নাম ধারণ করে। ইসলামের প্রথম যুগ থেকে নিকট অতীতে এরা খারেজি হিসেবে পরিচিত ছিল। পাকিস্তান হওয়ার পর তারা নেজামে ইসলাম নামে দল গঠন করে। বাংলাদেশ হওয়ার পর খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, জমিয়তে ওলামায়ে ইসলাম, সমমনা ১২ দল, তাবলিগ ও কওমি নাম ধারণ করে পুরোনো খোলস পরিবর্তন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। লেবাস পাল্টানোর প্রক্রিয়ায় নতুন নাম ধারণ করেছে হেফাজতে ইসলাম। এরাই ইতিপূর্বে সারা দেশে একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের জঙ্গি হিসেবে জানান দিয়েছিল।ইসলামী ফ্রন্টের নেতারা অভিযোগ করেন, ঢাকার লালবাগ, চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া মাদ্রাসা, ফটিকছড়ির বাবুননগর মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার জামেয়া ইউনুছিয়াসহ উল্লেখযোগ্য পুরোনো কওমি মাদ্রাসাগুলো একাত্তরে মুজাহিদ বাহিনীর ক্যাম্প ছিল। এসব ওহাবী ও খারেজি মৌলভিরাই একাত্তরে ফতোয়া দিয়েছিলেন, অমুসলিমদের সম্পত্তি গনিমতের মাল। সংবাদ সম্মেলনে ‘মুজাহিদ বাহিনীর’ কার্যক্রম তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতি অনুরোধ জানানো হয়। এ ছাড়া জামায়াত ও শিবিরের পাশাপাশি ‘জঙ্গি’ কওমিদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সমালোচনা করা হয়। একই সঙ্গে আল্লাহ ও রাসুল (সা.)-এর বিরুদ্ধে কুৎসা রটনাকারী ‘ব্লগারদের’ পাশাপাশি ওহাবী, মওদুদী, সাঈদী, গোলাম আযম, আহমদ শফীরা তাঁদের লেখনীতে যেসব কুৎসা রটনা করেছেন, সেগুলো খতিয়ে দেখার জন্য সরকার গঠিত তদন্ত কমিটির প্রতি দাবি জানানো হয়।