জামায়াতকে সারদার টাকা দেওয়ার ঘটনায় তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কথিত বহুজাতিক শিল্পগোষ্ঠী সারদার কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি নিয়ে ওঠা অভিযোগের তদন্ত নতুন মাত্রা পেতে যাচ্ছে। বাংলাদেশে জামায়াতে ইসলামীকে গোষ্ঠীটি অর্থ সরবরাহ এবং এ কাজে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের হাত থাকতে পারে—এমন অভিযোগের ওপর তদন্ত শুরু করতে চলেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত এক বৈঠকের এক দিন আগে গত ১৯ সেপ্টেম্বর ওই অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন। এর কয়েক দিন পরই শুরু হয় এনআইএর তদন্ত-প্রক্রিয়া। তিন সদস্যের এনআইএর একটি দল এরই মধ্যে কলকাতাতেও পৌঁছেছে।